• এক্সক্লুসিভ নিউজ

    একাধিক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওসি আবুল খায়ের ও এসআই/রায়হানুর রহমানকে আইজিপি ও ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পূরস্কার প্রদান

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ২:২১:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাবিউদ্দিন: একাধিক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওসি আবুল খায়ের ও এসআই রায়হানুর রহমানকে আইজিপি ও ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পূরস্কার প্রদান।

    ৩০/০৮/২৩ ইং তারিখে তারাকান্দার নলদিঘি গ্রামের লাল মিয়া নামে একজন ব্যাক্তিকে অপহরণের পর হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে রাসেল মিয়া তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। ওসি আবুল খায়ের এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হানুর রহমান ঘটনার রহস্য উদঘাটন, লাশ উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

    গত ২৪/০৮/২৩ ইং তারিখ ময়মনসিংহের তারাকান্দায় পরোকিয়ার জেরে অপহরণ করে হত্যার ঘটনা সংগঠিত হয়। উক্ত ঘটনায় ভিকটিম বাবুল মিয়ার ছেলে সোহেল রানা তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। ওসি আবুল খায়ের এর নেতৃত্বে এসআই রায়হানুর রহমান, এ এসআই রুবেল মিয়া সহ একটি আভিযানিক টিম ঘটনার সহিত জড়িত আসামীদের ঢাকার তুরাগ থানা এলাকা হইতে গ্রেফতার করে এছাড়াও ওসি আবুল খায়ের নিজে অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার সিধলং বিল থেকে ভিকটিমের পূতে রাখা লাশ উদ্ধার করেন। উল্লিখিত চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করে জনমনে পুলিশের প্রতি আস্থা ও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় মাননীয় আইজিপি মহোদয় ও পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় পুরস্কৃত করেন। এছাড়াও গ্রেফতারী তামিলসহ অন্যান্য কাজে অভিন্ন মানদণ্ডে ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন তারাকান্দা থানার এসআই রায়হানুর রহমান।

    Facebook Comments Box

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: এক্সক্লুসিভ নিউজ

    নিজের টাকায় রাস্তা মেরামত করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল

    একাধিক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওসি আবুল খায়ের ও এসআই/রায়হানুর রহমানকে আইজিপি ও ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পূরস্কার প্রদান

    ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে কেওয়াটখালীতে স্টিল আর্চ ও রহমতপুরে সেতুসহ ৪২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন

    উন্নয়নের জন্য দরকার, শেখ হাসিনার সরকার” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত

    মুক্তিযোদ্ধাগণ কর্তৃক বীরমুক্তিযোদ্ধা জনাব অ্যাড. আব্দুর রাজ্জাক ‘কে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান

    error: Content is protected !!