• রাজনীতি

    এবার মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিলেন হিরো আলম

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৫:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাবিউদ্দিন: আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতাদের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গীপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান।

    যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। হিরো আলম বলেন, প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সাথে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।

    উল্লেখ্য, গত ১৭ই জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। সেখানে তিনি নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন।

    এছাড়াও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

    Facebook Comments Box

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: রাজনীতি

    মানুষ বিএনপির অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে-আফজালুর রহমান বাবু

    শান্তি ও উন্নয়ন শুভা যাত্রা সফল করার লক্ষ্যে ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর অংশগ্রহণ

    দেশব্যাপী বিএনপি, জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত

    আওয়ামী লীগের ইশতেহারে প্রতি গ্রামে পাঠাগার স্থাপনের প্রস্তাবনা

    ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন উত্তম চক্রবর্তী রকেট

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪, নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর “বিশেষ বর্ধিত সভা” অনুষ্ঠিত

    error: Content is protected !!