• আন্তর্জাতিক

    ফেসবুক চালাতে দিতে হবে টাকা!

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:২৫:২৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাবিউদ্দিন : বিভিন্ন আইনি জটিলতার কারণে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে মেটার। এ সমস্যার সমাধানে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইইউর দেশগুলোতে দুই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পেইড সিস্টেম চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এক প্রতিবেদনে এমনটাই বলছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

    বিজ্ঞাপনের কারণে অনেকেই ফেসবুক ও ইনস্টাগ্রাম চালাতে গিয়ে বিরক্ত হন। এ কথা ভেবে অনেক আগেই পেইড সিস্টেম চালু করেছিল ইউটিউব। এমনকি বাংলাদেশেও এই ফিচার যুক্ত হয়েছে। এবার ইইউর দেশগুলোতে একই পথে হাঁটতে যাচ্ছে মেটা।

    মেটার তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, সরকারি বিভিন্ন নীতির কারণে বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে ব্যবসা করতে হচ্ছে। আমেরিকায় যে নিয়মে সহজেই ব্যবসা করা যাচ্ছে, ইউরোপে তেমনভাবে করা যাচ্ছে না।

    তবে কবে নাগাদ এই ফিচার যুক্ত হবে, এ তিনজন তা জানাননি। এই ফিচার আনা হলে নতুন মাত্রা যুক্ত হবে মেটায়। নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে এই ফিচার নিলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অ্যাপে আর কোনো ধরনের বিজ্ঞাপন দেখতে পাবেন না।

    এই বিজ্ঞাপনের কারণেই ইউরোপে একের পর এক মামলা হচ্ছে মেটার নামে। গচ্চা যাচ্ছে কোটি কোটি ডলার।

    পেইড সিস্টেম চালু থাকলেও ফ্রি ফেসবুক ও ইনস্টাগ্রাম চালানোর ব্যবস্থাও রাখবে মেটা। নতুন ফিচার পেতে কী পরিমাণ অর্থ খরচ করতে হবে, এ ব্যাপারে মেটার এই তিন কর্মকর্তা তেমন কিছুই জানাননি। মেটার মুখপাত্রের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    Facebook Comments Box

    আরও খবর

    Sponsered content

    ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে কেওয়াটখালীতে স্টিল আর্চ ও রহমতপুরে সেতুসহ ৪২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা-২০২৩ সভাপতি, ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম

    ফুলবাড়িয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ড. তাজুল ইসলাম

    অধ্যক্ষ আলহাজ্ব মতিউর রহমান কে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ এর শ্রদ্ধাঞ্জলি

    ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানে লিবারেল ফাউন্ডেশন”

    বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে ২১ আগস্ট সন্ত্রাসী গ্রেনেড হামলার কালো দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    error: Content is protected !!