• আন্তর্জাতিক

    শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন নগদ অর্থ

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৯:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাবিউদ্দিন: চীনে কমছে জন্মহার। এ সমস্যা নিরসনে দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে সবচেয়ে সেরা শুক্রাণু সংগ্রহের উদ্যোগ নিয়েছে একটি চীনা শুক্রাণু ব্যাংক। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, হেনান প্রদেশের হিউম্যান স্পার্ম ব্যাংকের লক্ষ্য হলো সর্বোচ্চ সংখ্যার এবং সবচেয়ে শক্তিশালী শুক্রাণুর সন্ধান করা।

    সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাদ্যম দ্য স্ট্রেইট টাইমস জানায়, ২০ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষার্থীরা ৫০ দিন পর পর সর্বোচ্চ ২০ বার শুক্রাণু দিতে পারবেন। প্রত্যেকবার শুক্রানু দেওয়ার জন্য এক শিক্ষার্থী ৬ হাজার ১০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৯১ হাজার ৬২৫ টাকা) পাবেন। তবে শুক্রাণু দিতে এক শিক্ষার্থীর ৫ ফিট ৪ ইঞ্চির বেশি উচ্চতা থাকতে হবে। সেইসঙ্গে ধূমপায়ী, মাদকাসক্ত ও সমকামি হওয়া যাবে না। শুক্রাণুর নমুনাগুলো কমপক্ষে চারটি মানদণ্ডে মূল্যায়ন করা হবে- ঘনত্ব, আয়তন, গঠন এবং গতিশীলতা।

    গত ১০ সেপ্টেম্বর হিউম্যান স্পার্ম ব্যাংক শুক্রাণু সংগ্রহের এ আয়োজনের কথা জানান। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে দেওয়া একটি পোস্টে জানায়, রক্তদানের মতো শুক্রাণু দেওয়াও একটি মানবিক কর্মকাণ্ড। এটি কিছু মানুষের জীবনে সুসংবাদ নিয়ে আসতে পারে।

    জন্মহার কমে যাওয়ায় ২০১৫ সালে এক সন্তান নীতি থেকে সরে আসে চীন। বর্তমানে দেশটিতে দম্পতিরা সর্বোচ্চ তিনটি সন্তান নিতে পারেন। তবে এরপরেও চীনে জন্মহার বাড়ানো যাচ্ছে। জীবনযাত্রার খরচ বৃদ্ধি, বেশিরভাগ নারীর কর্মক্ষেত্রে যাওয়া এবং উচ্চশিক্ষার প্রতি ঝোঁক এ বিষয়গুলো জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি ধীর করে দিয়েছে দেশটিতে।

    Facebook Comments Box

    আরও খবর

    Sponsered content

    সাবেক ধর্মমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান কে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর শ্রদ্ধাঞ্জলি

    ফুলবাড়িয়ায় ইসলামিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

    বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে ২১ আগস্ট সন্ত্রাসী গ্রেনেড হামলার কালো দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া ও লোহাগড়ায় বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন

    এবার মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিলেন হিরো আলম

    ফুলবাড়ীয়ায় এম এইচ ভি সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষনার প্রতিবাদে শান্তি পূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত

    error: Content is protected !!